একলা হাঁটা
অমিতাভ বাগ
December 5, 2015
Comments: 5
এখন অনেক একলা হাঁটা –
ইচ্ছে করে
রোদ বৃষ্টির হাত ধরে –
মেঘ যখন বৃষ্টি অনেক –
টাপুর টুপুর – একলা মনে
হাত ধরে তার – যাই হেঁটে যাই
মেঘের 'পরে দিনে দিনে।
এখন অনেক – একলা হাঁটা
ক্ষণে ক্ষণে –
আপন মনে।
বিকেল তখন – আকাশ জুড়ে –
একলা তারা অনেক দুরে –
আপন মনে – একতারা তার
মনখারাপি বাউল সুরে
তুলোর মত – পেঁজা পেঁজা –
পেলব ঘাসে হিমেল পায়ে –
দূর পেরিয়ে – অনেক দুরে –
একলা হাঁটা – একলা হাঁটা –
আকাশ জুড়ে –
এখন অনেক – একলা হাঁটা – ইচ্ছে করে।




Good! And more kabita http://www.ebookshead.com
অসাধারণ একদম আমার মনের মতন হয়েছে৷
আমিও কিছু কবিতা লিখছি একটু পড়ে জানাবেন কী কেমন হল আমার লেখাটা৷
khub sundor kobita….
খুব দারুন একটা কবিতা ।