Tag: Anubhuti

কাল দেখো তবে

“থেকে যেতে পারতে! আরও একটা মাস – আরও একটা বছর –
যেমন ভাবে – পাখিদের গান শুনে শুনে – তিস্তার কোলে মাথা রেখে-
এই পাথরের স্তূপ গুলো রয়ে গেছে – কতকাল।
সবুজের ডানা মেলে – সন্ধ্যা নামার আগেই না হয় –
আমাদের – হয়ে যেতে। ”

“তোমাদের হতে গেলে – বুকে লাগে দম –
প্রাণে চাই স্ফূর্তি – রক্ত আরো লাল হওয়া চাই। ”

“বেশ – তবে তোমায় আরও রাঙিয়ে দেব –
কাল ঠিক সূর্য ওঠার আগে;
স্বপ্নের কড়িকাঠ গুলো পেরিয়ে –
ঘুম ভেঙে – এসে দাড়িও – এইখানে – এইভাবে। ”

“জানি না – সেই অন্ধকার ঠেলে আসা হবে কিনা।
ঘুম ভাঙার ঠিক আগে – যখন যন্ত্রনা গুলো খুব জাগ্রত হয়ে ওঠে –
মনে হয় মুহূর্তে মুহূর্তে স্খলন – আর কদাকার তছরুপ,
সর্পিল আগ্রাসন – আমাকে গ্রাস করে।
আমি তখনি ঠিক – আবার ঘুমিয়ে পড়ি।
মনে হয় এই প্রভাত – এই সূর্য – এই আলো – কিছুই চাই না –
অন্ধকার ঢের ভালো। আমি ঘুমিয়ে পড়ি। ”

“বেশ – তবে তোমার সেই যন্ত্রণার ঠিক আগে –
তুমি দেখো – আমি এসে যাবো।
তোমার বাড়ীর উঠানে – যেখানে একরাশ শিশির এসে –
বরফ হয়ে গেছে –
আমি ঠিক এসে যাব।
কাল দেখো – তোমার ভোর গুলো সব তারা হয়ে যাবে –
পাহাড়ের গায়ে গায়ে; আর কান্না গুলো বরফ।
হেমন্তের মিষ্টি গন্ধ গুলো সাজিয়ে দেব তোমার বাগানে –
তোমাকে রাঙিয়ে দেব – অনেক – আমার নরম ভোরে। ”

থাক! এখন ওসব কথা থাক।
স্বপ্ন দেখতে বড় ভয় হয় – তাই কত দিন আমি স্বপ্ন দেখি না।
আচ্ছা বলতো – এখনো কি শিশিরের দানা খুঁটে খুঁটে সেই ভাবে ভোর নামে –
আর সেই স্তর স্তর জমে থাকা অভিমান গুলো –
এখনো কি লজ্জায় লাল হয়ে যায় ?
ভোর দেখতে বড়ো ভয় হয় – কতদিন আমি ভোর দেখি না।

ভোর!
আরও সুন্দর হয়েছে সে।
কাল দেখো তবে – রঙ্গীতের তীর ধরে –
আলতা ভেজা পায়ে দুরন্ত কিশোরীর মতো।
কাল দেখো তাকে।
আমি বলে দেব – মাথায় হলুদ রডোডেনড্রন –
আর – হাতে যেন থাকে মোহন বাঁশি।
তোমার স্তব্ধ চোখ দুটি – নীল – আরও গভীর নীল – ঘন করে –
রক্তিম আবদারে –
একসাথে যেন কবিতারা ঘর করে। আমি বলে দেব।
কাল দেখো তবে।

                  (অমিতাভ)

অনুভুতি (ইসহাক জাভেদ)

বুক থেকে ঝরে পড়া কবিতার মাঝে ,
তোমায় দেখেছি আমি শাওন রাতে।
কবি বলে কবিতা সেতো তুমি নও;
আমি বলি সুন্দর অতি সন্দর তুমি হও।

হিয়ার মাঝেতে মোর কত, কত ফুল ফোটে;
তার মাঝে মন মর শুধু তোমায়, তোমাকেই যাচে।
জানিনা কেন তা জানি না,
আমি, তোমার কাছেতে যেতে পারি না।
দূর থেকে দেখি আমি যাতে টুটে পড়ে।

কবি বলে ভিতু তুই, কাছে যেতে পাস ভয়;
আমি বলি ভিতু নই, এযে ভালোবাসা,ভালোবাসা একেই কয়।


 

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
  • Hello everyone, We have started our english poetry and story section with some content from our beloved kids. Please keep your blessings on them.

Recent Comments

Editorial Choice