Tag: Amitava

চল যমুনায়

যদি আজ আকাশ ঘিরে মেঘ জমে 
যদি আজ বাদল ভেঙ্গে মেঘ ঝরে 
যদি আজ শিউলি ফুলে রং জমে 
যদি আজ পলাশ বনে লাজ করে –

এবার আপন মনে খেলার সাথী 
চল যমুনায় প্রেম মাখি 
হাতের পরে হাত রাখি 
চোখের পরে চোখ রাখি। 

যদি আজ –
ঘুম ছিঁড়ে মোর রাত পোয়াতি
যদি আজ –
ঘুম জুড়ে মেঘ রাত নিশুতি –
যদি এই সৃষ্টি জুড়ে ভাঙ্গন মেলা 
তবু হায় হেলায় ফেলি ছেলেবেলা। 

যদি হায় আমার আমি যায় মুছি –
                       গো যায় মুছি –
যদি হায় মরণ দিয়ে যাই বাঁচি –
                       গো যাই বাঁচি –
তবু ওগো সৃষ্টি নিয়ে খুব ছুটি – 
                      গো খুব ছুটি –
যখন আমার – নিশীথ জুড়ে রাত পোয়াতি
                     রাত নিশুতি। 

সেদিন তুমি মিথ্যা কোনো আশ্বাস দিয়ে 
এমনি করে হঠাৎ করে দাও রাঙিয়ে।

তবু যখন দুচোখ ভাঙ্গা স্বপন জোড়া 
হার মানা এই আকাশ জুড়ে আবার হারা –
মিশে যাবে – বুড়ি তাতাই – আমার আমি –
                              নদীর তীরে – 
হার মানা এই আকাশ জুড়ে –  ।

এবার তবে খেলার সাথী –
চল যমুনায় প্রেম মাখি  –
হাতের পরে হাত রাখি – 
চোখের পরে চোখ রাখি। 

 

Listen this poetry


 

অদিতি কোনও কবিতা

অদিতি যদি কোনও কবিতা হত’ ৷৷

এভাবেও কি জন্ম দেওয়া যায় ?

           আচ্ছন্ন অনির্বাণ আর….

জীবনের ফেলে আসা রূপকথার ফুলশয্যা

এভাবেও কি জন্ম দেওয়া যায় ?

যদি অদিতি কোনও কবিতা হত’ !

আমার রক্ত দিয়ে রাঙানো আধুলি

বিক্রি করে দিত হাজার ডলার ৷

যদি অদিতি কোনও কবিতা হত’……..৷

রুদ্ধশ্বাস  রুদ্ধ কণ্ঠ –

আঢ়ষ্ঠ জিহ্বা – উদ্গত প্রাণ –

সময় শুধু অঙ্কের হিসাব ৷৷

                  

               অদিতি –

অদিতি যদি ………………….৷৷

              ঘুমাও ..

ঘুমাও অদিতি ঘুমাও ৷

শিশিরের হাত ধরে – পাতাঝরা গান

– আর ঘুম পাড়ানি বিকেল –

তবু তো আমার মতো রক্তাক্ত নও তুমি –

ঘুমাও…. অদিতি ঘুমাও

তুমি তো কোনও কবিতা নও – ৷৷

PDF View

or

aditi kono kabita

চক্রান্ত

এই চক্রান্তে তোমায় আমি ব্যর্থ হতে দেব’ না
কত বার মরেছ’ তুমি – কত দিন – কত রাত
কত নিশিথে – একলা ছাদে –
কত তারায় তারায় – অথবা ঢেউ গোনায় ।
কত বার মরেছ তুমি ??

কখনো চুপিসারে –
তোমার চোখে, ঠোঁটে, চিবুকে দেখেছি
দেখেছি হাসির মতো দুলে দুলে হেঁটে চলে গেছে
এক নেশার মতো – পাপড়ির রং ধরা
ভোরের আলোয় নববধুর মতো পদ্মকুঁড়ির ভ্রুকুটিতে ।

জানো, প্রতি সূর্যাস্তে মৃত্যু আসত’ আমার
জনান্তিকে –
………….এ যাবৎ শুধু রক্তাক্ত ক্ষত বিক্ষত আমি
আর মৃত্যু আসে না – ।
মরণ সুখের মহামরণ হয়েছে আজ ।

এই চক্রান্তে তোমায় আমি সামিল হতে দেব না ।

 

In PDF View
or
chakkranto

তিন রাজার গপ্প

“নাক কাটা রাজা রে 
দেখ তোর কেমন সাজা রে।।”
ছোট বেলার এই গল্পটা আমরা সবাই পড়েছি। অল্প বিস্তর মনেও আছে নিশ্চয়।  সেই যে এক রাজা ছিল – আর রাজার মনে ভারী হিংসা – টুনি – মানে টুনটুনির প্রতি।  থাক বাকিটা মনে করুন – আমি বরং অন্য এক কবিতা শোনাই।
 
 
তোমাকে রাজা বলতে ভারী ঘৃণা হয় –
                   তুমি যদি রাজা হবে তবে আমি কে ?
ছোট্ট একটা টাকার নেশায় কখনো আস্ত টুনি গিলে নাও  –
ছোট্ট একটা টাকার নেশায় কখনো আস্ত টুনি  ভেজে খাও।
ছোট্ট একটা টাকার নেশায় কখনো উদ্ধত তলোয়ার –
আজও শুনি –
সেই সাত নাক কাটা রানীদের কি ভীষণ হাহাকার।
                  যদি তুমিই রাজা হবে তবে আমি কে ?
 
                               সাজা ?!
প্রতিহিংসায় নগ্ন উদ্ধত
লোভে চিক্কণ হিংস্র বীভৎস অবয়ব
তবু উদ্ধত দুহাত তুলে বলেছিলে –
          সাজা চাই সাজা –
                          সাজা –
সাজা তো তুমিও কম পাও নি রাজা –
টুনি ভেবে কেমন খেলে আস্ত একটা ব্যাঙ ভাজা ?
তুমিই কি সে রাজা –
এক টুনি কি বলেছিল
এক টুনি কি ভেবেছিল –
              মনে মনে
এত মান এত সম্মান – যশ ঐশ্বর্য ভুলে –
                      শুধু তাই ভেবে নিলে –
তুমিই যদি রাজা হও, তবে আমি কে ?
 
এবারটা অন্য গল্প –
তবু গল্প জুড়ে শুধু তুমিই –
আর নির্মম লোভ –
আরও আরও বীভৎস – নির্মম সাজা।
বনিকের করাল বর্বর লোভ –
যে তোমাকে নগ্ন বিবস্ত্র করে –
স্তাবকের তুমুল বাহবা আর প্রশংসা –
                            হায় –
হায় হতভাগ্য রাজা –
তোমাকে আরও অপদস্থ হওয়ার আগে –
সেই সরল নিষ্পাপ দুটি চোখ –
কোথায় গেল?
 
প্রেক্ষাপট সামান্য বদলাও –
দেখো লোভে চিক্কণ – দুটি চোখ –
আত্ম গর্বে – দর্পে – অত্যাচারী
আর এক রাজা।।
শুধু ভুতের রাজা আর মগজ ধোলাই –
শেষে এ যাত্রায় ভূলুণ্ঠিত – দর্প – নিজের হাতে ।।
যদি তুমিই রাজা হও তবে আমি কে ?
 
                                  হে রাজন –
কোথায় গেল তোমার সেই রাজকীয় অহং –
কোথায় গেল তোমার সেই ক্ষত্রীয় ধর্ম –
রাজসিক ধৈর্য স্থৈর্য বীর্য –
কোথায় গেল তোমার সেই  পুত্রবৎ স্নেহ – মমতা – বাৎসল্য।।
স্তব্ধ করো রুদ্ধ করো এ ঠগ প্রবঞ্চনা –
নিঃশেষিত করো হে পৌরুষ-কান্তি
শঠতা ক্রূরতা খলতা যত -।।
তুমি ধীর – তুমি স্থির –
তুমি অচঞ্চল – তুমি ন্যায় – ।
                         তুমিই সেই –
ক্ষত্রীয় ধর্ম হতে বিরূপ নাহি হয়।
 
                     হে রাজন –
তোমাতেই অধিষ্ঠাত্রী দশভুজা
তোমাতেই সরস্বতী – বাণিজ্য লক্ষ্মী –
তুমিই বীর সেনাপতি –
তুমিই সেই অসুর নিধনকারী
পিতৃসম সবার ভূপতি।।
তুমিই বিচারক –
ধারক বাহক – শাস্তি প্রদানকারী
বীর প্রতিপালক।
 
মুক্ত কর’ – মুক্ত কর’ –
আপনাকে মুক্ত কর’ –
সহস্র শৃঙ্খল হতে –
চটুল বর্বর – ষড়রিপু  হতে –
মুক্ত কর’ – মুক্ত কর’ –
উৎসর্গ কর’ আপ’নার –
এই পবিত্র প্রাণ।।
 
তবে কেন –
কেন বারবার ফিরে ফিরে আসে
               সেই রাজা –
               সেই লোভ –
সেই জিঘাংসা –
সেই হিংসা জগদ্দল –
আত্মগ্লানি ভুলে – কেন ফিরে আসে –
সেই নিষ্ঠুর রাজার দল ?!
 
 
না কবিতা আমার শেষ হয় নি।।
এ কবিতা তখনি শেষ হবে – যদি কখনো  সেই রাজা দেখি, যে রাজাকে নিয়ে এভাবে আর কখনো কাউকে লিখতে হবে না।  

 

 


 

স্ব-মৈথুন

[এই কবিতাটি লেখার আগে আমি আমার আজকের একটা অনুভূতি share করতে চাই।

আজ বিকালে প্রচন্ড কালবৈশাখী মেঘে অনেক প্রতিচ্ছবি দেখেছি । হ্যাঁ, তোমাকেও দেখেছি সেখানে। অনেক অনাবশ্যক রুপকের অন্তরালে যেমন আমি হারিয়ে যাই, তেমনি আমিও অনেক সৃষ্টির মাঝে তোমার সত্বা রেখে গেলাম আগামীর কোলে। শুধু এক তোমাকেই নয়……. অনেক আমার মাঝে। ]

 

খুব দুরের কোনো আমিকে নয়
খুব কাছের কোনো আমাকেই করে ভয় ।

খুব সাদামাঠা তোমাকে নয়
এক রুপসী – তোমাকেই করে ভয় ।

কালবোশেখীর প্রচন্ড হাওয়া
মেঘ বাদলের মেদুর মৈথুনে
তোমায় …….
আমি বৃষ্টি বলেই ডাকব ।।
সেই সদ্যোজাত বৃষ্টি জন্মায় ।।

এক আমাকে নয় –
মাঝে মাঝে তোমাকেও করে ভয় ।

এক বাদলের নয়
মাত্র এক শ্রাবনের নয়
এক প্লেটনিক প্রেমের সমুদ্র –

সেই বৃষ্টিরা সব জন্মায় –
শুধু এক তোমাতে নয় ।।

 

In PDF View

Or

swa-maithun

 

 


 

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, অনু গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
  • Hello everyone, We have started our english poetry and story section with some content from our beloved kids. Please keep your blessings on them.

Recent Comments

Editorial Choice